November 1, 2026, 8:33 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

অসামাজিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার শিকার, আলোচনায় মায়াকানন পার্ক!!

জোনায়েদ হোসেন জুয়েল

 

জোনায়েদ হোসেন জুয়েল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

 

কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ রোডে অবস্থিত জনপ্রিয় বিনোদনকেন্দ্র ‘মায়াকানন পার্ক’-এ সাংবাদিক হেনস্তার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের মাঝে। পার্কটিতে চলমান অসামাজিক কর্মকাণ্ডের অনুসন্ধান করতে গিয়ে এক সাংবাদিক এই হেনস্তার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

 

 

ঘটনাটি ঘটে শনিবার আজ সন্ধ্যার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে এক অনুসন্ধানী সাংবাদিক পার্কে প্রবেশ করেন, যেখানে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। পার্ক কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে সাংবাদিক ভেতরে প্রবেশ করলেও নিরাপত্তা প্রহরী বাঁশি বাজিয়ে অন্যদের সতর্ক করেন।
এরপর এক কর্মী সাংবাদিককে পরিচালক তানভীর হাসানের কাছে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানেই পরিচালক তানভীর হাসান সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে পার্কের প্রধান গেট বন্ধ করে সাংবাদিককে আটকে রাখা হয়।

 

খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুনকে বিষয়টি জানান। তিনি সঙ্গে সঙ্গে পুলিশের একটি টহল দল পাঠিয়ে সাংবাদিককে উদ্ধার করেন।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশের এসআই ভুক্তভোগী সাংবাদিক ও অভিযুক্তদের প্রাথমিকভাবে তালিকাভুক্ত করেছেন। এখনো লিখিত অভিযোগ না দিলেও বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সাংবাদিকরা মায়াকানন পার্কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, “এই পার্কে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এখন সাংবাদিকদেরও যদি হেনস্তা হতে হয়, তবে তা অত্যন্ত উদ্বেগজনক।”
তারা পার্কের কার্যক্রম বন্ধ করে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি, ঘটনাটিতে ওসি আবদুল্লাহ আল মামুনের দ্রুত পদক্ষেপকে ‘জনগণের প্রতি দায়বদ্ধতা’র উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় প্রশাসনের নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করার এখনই সময়।



আমাদের পেজ লাইক করুন