October 29, 2026, 8:15 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রূপগঞ্জ উপজেলা জামায়াতের সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ মাহবুবুর রহমান

———————

মোঃ মাহবুবুর রহমান

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

 

কুরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে সমাজের অনুকরণীয় মানুষ হিসেবে তৈরি করতে হবে : মমিনুল হক সরকার
———————

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একদল আদর্শ চরিত্রবান লোক। জামায়াতে ইসলামীর অন্যতম কর্মসূচি আদর্শ লোক তৈরি করছে। এ লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামীর সদস্যদেরকে কুরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে তৈরী করে সমাজের সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে হবে।

তিনি আজ সকালে রূপগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত সদস্য ( রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রূপগঞ্জ উপজেলা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, রূপগঞ্জ আসনে জামায়াত মনোনীত সাংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।
অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মোহাম্মদ আলী খান, রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম মজিদ, রূপগঞ্জ পশ্চিম থানা আমীর মাওলানা ফারুক আহমেদ, মুহাম্মদ আনিসুর রহমান, আবু হানিফ ভূইয়া, মুহাম্মদ খাইরুল ইসলাম প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ দরকার। সোনার মানুষ তৈরীর জন্য সোনালী আদর্শ দরকার। ইসলামই একমাত্র সেই আদর্শ। ইসলামের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।



আমাদের পেজ লাইক করুন