October 27, 2026, 11:50 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মনপুরার মেঘনা ও সাগর উত্তাল,গুড়ি গুড়ি বৃষ্টি,সতর্কতা অবলম্বন 

মুহাম্মদ আশরাফুল ইসলাম

ষ

মুহাঃ আশরাফুল ইসলাম মনপুরা প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

 

ভোলা জেলার মনপুরা উপকূলজুড়ে ঝোড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, উত্তাল রয়েছে সাগর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ। একইসঙ্গে উপকূলজুড়ে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। এতে নৌ-পথ ও সমুদ্রপথ কিছুটা বিপজ্জনক হয়ে উঠেছে।

 

বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি বর্তমানে হালকা থেকে মাঝারি আকারে থেমে থেমে অব্যাহত রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

বোলা জেলা আবহাওয়া অফিস গণমাধ্যমকে বলেন, সকাল ৬টা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে অবস্থানরত নৌ-যানগুলোকে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফজলে রাব্বি বলেন, আপনারা জানেন ভোলা জেলার মনপুরা দ্বীপ উপজেলা তাই আবহাওয়া খারাপ থাকলে যোগাযোগ বন্ধ থাকে। বর্তমানে উপকূলজুড়ে ঝোড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আমরা নির্দেশনা প্রদান করছি। সতর্কতা হিসেবে জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।বৈরী আবহাওয়ার কারনে নৌযান চলাচল বন্ধ রয়েছে।



আমাদের পেজ লাইক করুন