November 1, 2026, 9:22 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় ৭৮০ বস্তা চাল জব্দ কলেন ইউএনও 

আহসান হাবীব

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কালোবাজারির উদ্দেশ্য পাচারের সময় ৭৮০ বস্তা চাল জব্দ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসাইন।

জানা গেছে, উপজেলার কাকনি ইউনিয়নে ফাহিম ও সামিয়া রাইস মিল এর পাশে একটি গোডাউন থেকে খাদ্য বান্ধব কর্মসূচি ও ফেয়ার প্রাইস সরকারি চাল গোদামজাত করে। উক্ত বিষয়টি তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মজুদ করা সরকারি চাল ওই গোডাউনের দরজা ভেঙে ৭৮০ বস্তা চাল উদ্ধার ও জব্দ করা হয়। তার মধ্যে ২৮৬ টি ৫০ কেজি ওজনের বস্তা, ৪৯৪ টি ২৫ কেজি ওজনের বস্তা প্যাকেটজাত করা জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। অভিযান পরিচালনার সময় ট্রাক, ট্রলি, তিনটি অটোরিকশা, মাপার যন্ত্র ও বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়। অভিযানের সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়, ট্রলি চালক মিজান মিয়াকে (৩৮) আটক করে তারাকান্দা থানা পুলিশ। এ বিষয়ে হক মিয়া জানান, আমি ষড়যন্ত্রের শিকার উদ্ধারকৃত চালের মালিক আমি না, আমাকে ফাঁসানো হচ্ছে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: টিপু সুলতান জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আমাদের পেজ লাইক করুন