November 1, 2026, 9:22 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কিশোরগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ২৬

জোনায়েদ হোসেন জুয়েল

 

জোনায়েদ হোসেন জুয়েল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

 

কিশোরগঞ্জের সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইমরানুল হক হিমেল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৬ জন। সংঘর্ষের পর এলাকায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

 

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হিমেল বৌলাই মূলসতাল এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হবির ছেলে। তিনি স্থানীয় যুবদল নেতার সমর্থক বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বৌলাই এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জেলা যুবদলের তথ্য সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার দুপুরে বৌলাই বাজার সংলগ্ন রাজকুন্তি এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২৬ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় ইমরানুল হক হিমেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্যদের স্থানীয় ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ঘটনার পর নিহতের অনুসারীরা প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত লোকজন তাদের বাধা দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে।

 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘সংঘর্ষে একজন নিহত এবং বহু আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

 

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন