…………………………
রাজশাহী দূর্গাপুর প্রতিনিধি: মো: মোমিন জাদরান: দৈনিক৩৬জুলাই
দূর্গাপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলতাব হোসেন সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গাপুর উপজেলার শাখার নেতৃবৃন্দগন। দূর্গাপুর উপজেলা জামায়াতের সম্মানিত আমির জনাব মাস্টার সাইফুল ইসলাম এর নেতৃত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফজলুল বারী সোহরাব, দূর্গাপুর পৌরসভা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক জনাব খায়রুল বারী তুহিন প্রমুখ।
এইসময় জমায়াতে নেতৃবৃন্দ মাদ্রাসার শিক্ষা কার্যক্রম সহ সার্বিক বিষয় সম্পর্কে খোঁজ নেয় এবং মাদ্রাসার শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ে এবং সকল উন্নয়ন কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।