October 28, 2026, 9:11 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসির নগরে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত,

সাইফুল ইসলাম

 

মোঃ সাইফুল ইসলাম নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, দৈনিক৩৬জুলাই

 

 

 

বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহবায়ক মোঃ আব্বাস আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
আজ (বৃহস্পতিবার) দুপুর ০১ ঘটিকায় নাসিরনগর পিটিএ সুপার মার্কেট বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে নাসির নগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় নাসির নগর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র আহবায়ক মোঃ আব্বাস আলীর সভাপতিত্বে ও কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেনের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কেএম বশির উদ্দিন তুহিন।
প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন, নাসির নগর উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক জনাব আমিরুল হোসেন চকদার।
বিশেষ বক্তা হিসাবে বক্তৃতা করেন, নাসির নগর উপজেলা যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল সহ আরো অনেকে।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নাসির নগর উপজেলা বিএনপির সদস্য ও নাসির নগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভুইয়া, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলু মিয়া,নাসির নগর উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার, যুবদলের সদস্য মঈন, যুবদলের সদস্য ফায়েজুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য নাসির খান, সেচ্ছাসেবক দলের নেতা শামীমুল ইসলাম, শ্রমিক দল নেতা অলিউর রহমান,ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মারজান, নাসির নগর সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন, টিপু, আবুল হোসেন। নাসির নগর ইউনিয়ন বিএনপির নেতা তৌফিকুল ইসলাম, সাইফুল ইসলাম সহ আরো অনেকে।



আমাদের পেজ লাইক করুন