October 28, 2026, 10:28 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দেওয়ানগঞ্জে বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হলেন মোতালেব মন্ডল

মোঃ মোখলেছুর রহমান
Oplus_131072

 

মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন জনাব মোতালেব মন্ডল। দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত প্রবাসী কল্যাণ সম্পাদক মোতালেব মন্ডল বলেন, “আমি সব সময় দেওয়ানগঞ্জবাসীর সুখ-দুঃখের পাশে থাকতে চাই। প্রবাসী ভাইদের অধিকার রক্ষায় এবং এলাকার মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যেতে চাই।”

দেওয়ানগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গনে মোতালেব মন্ডল একজন সৎ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থেকে প্রবাসী ও স্থানীয় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে প্রবাসী কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দেওয়ানগঞ্জবাসীর পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব হবে।



আমাদের পেজ লাইক করুন