রফিকুল ইসলাম( সুনামগঞ্জ প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বাংলাবাজারে বিট পুলিশিং ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২১ আগষ্ট) বেলা ৪:৩০ মিনিটে ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত সভা অনুষ্ঠিত হয়
রফিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঐতিহ্যবাহী বাংলাবাজারে দীর্ঘদিন যাবৎ কর্মরত বাজার প্রহরী মোস্তফা মিয়া তিনি বলেন- রাত ১২টা পরে প্রকাশ্যে চলে মাদক সেবন ও রমরমা অবৈধ ব্যবসা, প্রতিবাদ করলেই প্রাণহানির হুমকি, উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করলে তালিকা করে মাদক সেবীদের নির্মূলে ধ্বংস করা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।
সভায় বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক আব্দুল মনাফ বলেন- আমি বাজার কমিটির দায়িত্বে আসার পর অনেক মাদক সেবকদের প্রতিহত করার চেষ্টা করেছি, তারা সঙ্ঘবদ্ধ হয়ে আমার ওপর আক্রমণ করার চেষ্টাও করেছে। আগামী দিনে মাদক নির্মূলে প্রশাসনের জোরালো ভূমিকার দাবি জানান তিনি
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার হারুনুর রশিদ বলেন- মাদক সেবন প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক, পারিবারিক ও অভিভাবক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দোয়ারাবাজার থানার অফিসার ইন চার্জ জাহিদুল ইসলাম- পরিচয় গোপন রেখে মাদক সেবী ও কারবারিদের নাম প্রকাশের আহ্বান জানান এবং রাত ১২ পর বাজার বন্ধের পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে বাজার প্রহরীদের মাঝে থানা পুলিশের পক্ষথেকে বাঁশি ও নাইট ড্রেস বিতরণ করেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও উপস্থিত র্বস্তরের জনতা।