November 3, 2026, 12:19 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাপের কামড়ে প্রাণ গেল যুবকের: ভোলা সদরে চিকিৎসা অবহেলার অভিযোগ

মোঃ মনির হোসেন

 

মোঃ মনির হোসেন

দৈনিক৩৬জুলাই প্রতিনিধি, ভোলা সদর

 

 

 

 

ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী মোঃ ফারুক মিয়ার কনিষ্ঠ ছেলে রাজিব (১৮) সাপের কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, সঠিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ভ্যাকসিন সময়মতো না পাওয়ায় এই তরুণকে বাঁচানো যায়নি।

 

ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব বিকেলে বাড়ির পাশে কাজ করছিল। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড়ায়। দ্রুত তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে প্রয়োজনীয় অ্যান্টিভেনম বা সাপের বিষের ভ্যাকসিন না থাকায় অবস্থা ক্রমেই অবনতি ঘটে।

 

চোখের সামনে ছেলের এমন পরিণতি দেখতে হয়েছে রাজিবের বাবা-মা’কে। বাবার কাঁধে সন্তানের লাশ, এক বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। রাজিবের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

চিকিৎসা অব্যবস্থাপনার অভিযোগ

 

স্থানীয়রা জানান, ভোলা সদর হাসপাতালে সাপের কামড়ের জরুরি চিকিৎসা পর্যাপ্ত নয়। সময়মতো ব্যবস্থা নিলে হয়তো রাজিবকে বাঁচানো সম্ভব হতো। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

 

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

 

এ ঘটনায় ভোলা জেলা স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকাবাসী ও রাজিবের পরিবার দাবি করছে, প্রতিটি উপজেলা ও সদর হাসপাতালে যেন পর্যাপ্ত অ্যান্টিভেনম এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

 



আমাদের পেজ লাইক করুন