October 29, 2026, 8:58 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

এম এ রইচ

এম এ রইচ মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার মহম্মদপুরে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ট্রাফিক চত্বরে এসে শেষ হয়।

পরে ট্রাফিক চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের সভাপতিত্বে সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল জিহাদ এবং প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান টুকু এবং উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা প্রমূখ।



আমাদের পেজ লাইক করুন