October 31, 2026, 4:16 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজশাহীতে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ

মোঃ গোলাম কিবরিয়া

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

রাজশাহীর শহরের বিভিন্ন জায়গাতে ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাব ৫ অভিযান চালিয়ে , বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন ব্যাগ , পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেন।

এ সময় ভ্রাম্যমান আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিপণন করার অপরাধে বি.এন স্টোর এর মো. আকবর আলী (৫৫),মালিকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা প্রদান, রক্তিম ওয়ান টাইম এর মালিক মো. সারজিল আরিফকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা প্রদান, শহিদ স্টোর এর মালিক মো.শহিদকে ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা প্রদান,কোর্ট মার্কেট এর মালিক মো. বেলালকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা প্রদান, এবং শুভ প্যাকেজিং এর মালিক মো. নুরুল ইসলামকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা প্রদান করে এবং সর্বমোট পলিথিন-৪,৩৯০ কেজি, পলিথিন তৈরীর কাঁচামাল-১৫৫০ কেজি উদ্ধার করে।

জব্দকৃত পলিথিন মজুদ ও বিপণন করা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত করায় এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ধ্বংস করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত র‍্যাব সর্বদায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এই ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেন র‍্যাব-৫।



আমাদের পেজ লাইক করুন