October 31, 2026, 3:30 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চট্টগ্রামে রাতের অভিযানে ধরা পুলিশ কোপানো শাকিল*

মোঃ রাকিবুল হাসান

মো: রাকিবুল  চট্রগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

 

চট্টগ্রামের বন্দর থানায় পুলিশের ওপর হামলা ও কোপানোর ঘটনায় পলাতক থাকা মূল আসামি শাকিলকে দুই সপ্তাহ পর গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে চন্দনাইশ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শাকিলকে (২৫) আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি আফতাব উদ্দিন জানান, কর্তব্যরত পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত হামলার প্রধান আসামি শাকিলকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।গত ১১ আগস্ট রাতে নগরীর সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি ঘাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ ঘটনাস্থলে যায়। সে সময় ১০–১২ জন যুবক পুলিশকে ধাওয়া করে।অন্যরা সরে গেলেও এসআই আবু সাঈদ রানা পড়ে গেলে শাকিলসহ কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, গলা, হাত ও পেটে একের পর এক আঘাত করে গুরুতর আহত করে।

 

ঘটনার পর পুলিশ বাদি হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা দায়ের করে। এ মামলায় এ পর্যন্ত মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন