হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই
১৭-০৮-২৫
চুয়াডাঙ্গা দর্শনায় ছাত্রলীগ নেতা ও মাদক মামলা সহ ৭ মামলার আসামী রাশেদ (২৭)কে পুলিশ আটক করেছে। আজ রবিবার ১৭ আগস্ট বেলা সারে ৩ টায় তার নিজ এলাকা থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায় ঐদিন সারে ৩ টার দিকে চুয়াডাঙ্গা দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি মাঠে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্হিতি টের পেয়ে একই গ্রামের মোঃ সানিরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা রাশেদ (২৭) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদ তিতুমির বলেন, রাশেদ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও তার বিরুদ্ধে মাদক সহ ৭ টি মামলা চলমান আছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।