October 30, 2026, 1:13 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বাংলাদেশ মসজিদে যাওয়ার পথে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আল আমিন শাহরিয়ার
Oplus_131072

 

আল আমিন শাহরিয়ার
চরফ্যাসন প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

চরফ্যাসনের দক্ষিণ আইচায় জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম খন্দকারকে কুপিয়েছে একই এলাকার আবুল হোসেন। কোপানোর সিসিটিভির ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ সময় থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টারকেও কোপানো হয়।

 

 

রবিবার (১৭ আগস্ট) দুপুর ১:১৫ মিনিটের দিকে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড সদর রোডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া।অভিযুক্ত আবুল হোসেন চর মানিকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমিন মিয়ার ছেলে।

আহত রেজাউল করিম খন্দকারকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

আহত আবু তাহের মাস্টার বলেন, চর কচ্ছপিয়া থেকে আমি মটর সাইকেল চালিয়ে রেজাউল করিম স্যারকে নিয়ে জোহরের নামাজের জন্য দক্ষিণ আইচা বাসস্ট্যান্ডে আসি, এ সময় চলন্ত মোটর সাইকেলের পিছনে বসা রেজাউল স্যারেকে বগি দা দিয়ে আবুল হোসেন কোপাতে শুরু করলে, সে রাস্তায় পড়ে যায়, আমি স্যারকে রক্ষা করার চেষ্টা করলে আবুল হোসেন আমাকেও কোপ দেয়। রেজাউল স্যার উঠে পাশের দোকানে গেলে সেখানে গিয়েও তাকে কোপায় অভিযুক্ত আবুল হোসেন।

হাসপাতালে অধ্যাপক রেজাউল করিমের বোন কারিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আবুল হোসেনকে চিনি না, শুনেছি সে আমার ভাইকে কুপিয়েছে, আমার ভাইয়ের সাথে তার কোন পূর্ব বিরোধ নাই।
দক্ষিণ আইচার স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী জানান, আবুল হোসেনকে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগে আমরা আমাদের দলীয় প্রোগ্রামে দেখিনি। শুনেছি সে ঢাকায় দারোয়ান ছিল, ৫ আগস্টের পর সে এলাকায় চলে এসে বিএনপির রাজনৈতিক প্রোগ্রামে অংশ নেয়। রেজাউল স্যারের সাথে তার কোন বিরোধ হওয়ার কারণ জানা নাই ।

চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন বলেন, বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিমের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। হামলাকারী দুর্বৃত্তকে অবিলম্বে আইনের আওতায় আনতে প্রশাসনের উপর আহ্বান জানাচ্ছি।

চরফ্যাসন উপজেলা হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত ডা: নিঝুম মাহিয়া বলেন, অধ্যাপক রেজাউল করিমের ঘাড় সহ শরীরের সাত স্থানে কোপের আঘাত রয়েছে। তার অবস্থা স্টাবল রয়েছে। ঘাড়ে কোপের জখম থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখেছি মানিকা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন অধ্যাপক রেজাউল করিম খন্দকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। অভিযুক্ত আবুল হোসেনকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।



আমাদের পেজ লাইক করুন