August 1, 2026, 12:56 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

সাতক্ষীরা পাটকেলঘাটায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের সংবর্ধনা আনুষ্ঠান।

মোঃ শরিফুল ইসলাম

 

 

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

 

 

সাতক্ষীরার পাটকেলঘাটায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট ) সকাল ৯ টায় পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা উপজেলা পাটকেলঘাটা শাখার উদ্যোগে ১০০ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাটকেলঘাটা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জোবায়ের হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১( তালা – কলারোয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রুহুল আমিন, বিশিষ্ট ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার দপ্তর সম্পাদক নাহিদ ইসলাম, অর্থ সম্পাদক মতিউর রহমান। আরো বক্তব্য রাখেন,
পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষক আব্দুল মান্নান, সাবেক শিবির নেতা শাহ আলম,কৃতি শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

 



আমাদের পেজ লাইক করুন