August 2, 2026, 1:19 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

মানবিক ও রাজনৈতিক মানুষ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রবিউল ইসলাম নয়ন

এম এ রইচ
Oplus_131072

 

এম এ রইচ, , মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

জনপ্রিয়তার শীর্ষে থাকা মাগুরা-২ আসনে রাজনীতিবিদদের মধ্যে অন্যতম একটি নাম হলো মো. রবিউল ইসলাম নয়ন। তার পরিচিতি শুধু রাজনৈতিক মঞ্চে সীমাবদ্ধ নয়, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রাজনীতিতে তার দৃঢ়তা এবং সততা যেমন প্রশংসিত, তেমনই ব্যক্তিগত জীবনে তার মানবিক উদ্যোগগুলো তাকে করে তুলেছে সবার প্রিয়।

 

রবিউল ইসলাম নয়ন তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই জনসেবাকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছেন। তিনি কেবল প্রতিশ্রুতি দেননি, বরং তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। মাগুরা-২ নির্বাচনী এলাকার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে চিকিৎসা সেবা, কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকা এবং দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর মতো কাজগুলো তাকে একজন বিচক্ষণ এবং জনগণের প্রতি দায়বদ্ধ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

রবিউল ইসলাম নয়নের জনপ্রিয়তার আসল রহস্য তার মানবিক দিকটি। শুধু মহম্মদপুর-মাগুরায় নই যে কোনো এলাকার অসহায় মানুষ অসুস্থ হলে তার যাবতীয় চিকিৎসার খরচসহ সুস্থ্য করে তুলতে ছুটাছুটি করতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, তিনি নিয়মিতভাবে দু:স্থ শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করেন। মাগুরার ধর্ষিত আছিয়ার চিকিৎসার জন্য তার চেষ্টা আর পরিশ্রম এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। এ রকম শতশত দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে দেন রবিউল ইসলাম নয়ন ।

 

বারবার কারা নির্যাতিত রবিউল ইসলাম নয়ন একদিকে যেমন একজন ত্যাগী রাজনৈতিক কর্মী, তেমনি সমাজসেবায়ও তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু এই মানুষটিই বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ক্ষমতার লড়াইয়ের বলি হয়েছেন তিনি বহুবার। স্বৈরাচার সরকার দ্বারা শারীরিক, মানুষিক, জেলজুলুম এবং গুলিবিদ্ধও হয়েছেন।

 

মহম্মদপুর-শালিখা উপজেলাসহ সদর উপজেলার চার ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ আসন। এই আসনে ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। ২০২৬ সালের ফেব্রয়ারীতে নির্বাচন এবং চলতি বছরের ডিসেম্বরে তফসিল ঘোষণা হওয়ার সম্ভবনা রয়েছে। ভোটের ঢামাডোল শুরুর আগেই ইউনিয়ন, গ্রাম থেকে পাড়া-মহল্লার সব জায়গায় বইছে নির্বাচনী হাওয়া। সক্রিয় সব দলের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন, চালাচ্ছেন গণসংযোগ। এর মধ্যে বিশেষ নজর কাড়ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. রবিউল ইসলাম নয়ন।

 

ঢাকা দক্ষিন যুবদলের সদস্য সচিব, মহম্মদপুরের কৃতিসন্তান রবিউল ইসলাম নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত রাজনৈতিক ঐতিহ্য, মেধা ও সততার বার্তা নিয়ে মাঠে নেমেছেন। সেই আস্থার উত্তরসূরি হয়ে নিজের সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি নিজেকে ধানের শীষের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করছেন।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একজন তরুণ ও প্রগতিশীল রাজনৈতিক ব্যাক্তি হিসেবে রবিউল ইসলাম নয়নের সক্রিয় অংশগ্রহণ নতুন বার্তা দিচ্ছে। জনপ্রিয়তার পাশাপাশি নিজের গতিশীলতা মানুষের কাছে সহজে পৌঁছে দিচ্ছে। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়াচ্ছে। যদিও বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি, তবে দুই উপজেলার রাজনীতিতে নয়ন ইতোমধ্যেই অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

 

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রজব আলী বলেন, “নয়ন ভাই শুধু একজন নেতা নন, তিনি আমাদের পরিবারের সদস্যের মতো। যেকোনো বিপদে আমরা তাকে পাশে পাই, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার নেশা”।

 

ছাত্রদলের আহবায়ক নুর আমিন শিকদার সজিব বলেন, “নয়ন ভাই একজন সত্যিকারের জননেতা।”ভাইয়ের মতো মানুষ এখন পাওয়া যায় না। তিনি সব সময় আমাদের বিপদে পাশে থাকেন।

 

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আক্তারুজ্জামান বলেন, রবিউল ইসলাম নয়নের এই মানবিক এবং রাজনৈতিক দৃঢ়তা তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। সে প্রমাণ করেছেন, রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, বরং জনগণের সেবা করার একটি শক্তিশালী হাতিয়ার। তার এই দৃষ্টান্তমূলক কাজগুলো অন্যান্য রাজনীতিবিদদের জন্যেও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে রবিউল ইসলাম নয়ন তার সামনের পথচলায় আরও সফল হবে এবং মাগুরা-২ আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী বিবেচিত হবে এমনটাই প্রত্যাশা।

 

রবিউল ইসলাম নয়ন বলেন, “আমি যা করি, তা নিজের দায়িত্ব মনে করেই করি। মানুষ আমাকে ভালোবাসে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি’। ‘প্রতিহিংসার রাজনীতি নয়, চাই সামাজিক সম্প্রীতি, যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে’। ‘চিকিৎসাসেবা, শিক্ষা ব্যবস্থাসহ সকল উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় আমার অঙ্গীকার”।



আমাদের পেজ লাইক করুন