July 29, 2026, 10:36 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

মনপুরায় পীর সাহেব চরমোনাই (রহ.)-এর জীবন ও রাজনৈতিক আদর্শ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত…

মুহাম্মদ আশরাফুল ইসলাম

 

মুহাঃ আশরাফুল ইসলাম

মনপুরা (ভোলা) প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

 

আজ শুক্রবার (১৫ আগস্ট) মনপুরা উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিয়ন শাখায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, শায়েখ পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম (রহ.)-এর জীবন ও রাজনৈতিক আদর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দিনব্যাপী এসব আলোচনা সভায় বক্তারা পীর সাহেব চরমোনাই (রহ.)-এর জীবন সংগ্রাম, রাজনৈতিক দর্শন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, শায়েখে চরমোনাই (রহ.) ছিলেন আপোষহীন ইসলামী নেতা, যিনি সারাজীবন দ্বীন প্রতিষ্ঠা ও ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তাঁর চিন্তাধারা ও কর্মপন্থা আজকের প্রজন্মের জন্য দিকনির্দেশক হয়ে থাকবে।

 

সূচী অনুযায়ী সকাল ৮টায় ৫নং কালাতলী ইউনিয়ন শাখায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় একযোগে ১নং মনপুরা ইউনিয়ন ও ২নং হাজিরহাট ইউনিয়ন শাখায় এবং বিকাল ৫টায় ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন ও ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন শাখায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও বরিশাল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ। তিনি তাঁর বক্তব্যে বলেন— “পীর সাহেব চরমোনাই (রহ.) আমাদেরকে দেখিয়েছেন কীভাবে ইসলামের ছায়াতলে ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা যায়। ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে তাঁর আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।”

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ নুর ইসলাম। তিনি বলেন— “পীর সাহেব চরমোনাই (রহ.) শুধুই একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন ভারত উপমহাদেশের ইসলামের প্রকৃত একজন দাওয়াতদাতা। তিনি যেমন মসজিদের মিম্বরে দ্বীন প্রচার করেছেন, তেমনি রাজনীতির ময়দানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন আপোষহীন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি এনায়েত উল্লাহ নুর নবী, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা ইউনুস আহমদ, মাওলানা হারুন, হাফেজ আব্দুর রহমান, হাফেজ শিহাব উদ্দিন, মুফতি ইউসুফ হাবিবী, মুফতি আব্দুর রহিম, মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, মুহাম্মদ আশরাফুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মাকসুদুর রহমান, আব্দুর রহমান রুবেল, হাজী আবু সাঈদ, হাবিবুর রহমান সুমন ও ডাক্তার ইবরাহীম খলীল প্রমুখ।

 

এছাড়াও উপজেলা ইসলামী আন্দোলন ও যুব আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা সভায় অংশ নেন। বক্তারা পীর সাহেব চরমোনাই (রহ.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে সমাজে সত্য, ন্যায় ও নৈতিকতার পরিবেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



আমাদের পেজ লাইক করুন