শওকতুল ইসলাম
কক্সবাজার চকরিয়া প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনু ষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুতুবদিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীদের উদ্যোগে উপজেলা বিএনপির বড়ঘোপ বাজার সংলগ্ন প্রধান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য সচিব এম এ ছালাম কুতুবীসহ সিনিয়র নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।