October 29, 2026, 4:03 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিরনগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

সাইফুল ইসলাম

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নাসির নগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত,

 

 

সাইফুল ইসলাম

নাসিরনগর উপজেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের স্থানীয় দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।

এসময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পিযুষ আচর্য্য, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার, সদস্য মিন্টু মিয়া ও মোহাম্মদ ছোট্ট মিয়া, সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল মিয়া, নাসির নগর সদর ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক ও ০৮ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, সদস্য এম এ মঈন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তাকিউল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য কেএম নাসির, তরুণ দলের সদস্য সচিব নিজাম আলম, শ্রমিক নেতা অলিউর রহমান ও মাছুম মিয়া, যুবনেতা ফাইজুল ইসলাম, আলাউদ্দিন, জসিম মিয়া, হোসাইন আহমেদ এবং সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আহমেদ।

এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন