October 29, 2026, 11:10 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বকশীগঞ্জে বিয়ের ২৬ দিনের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম

 

আফজাল শরীফ

জামালপুর বকশীগঞ্জ প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

 

বকশীগঞ্জ স্বামীর ঘর থেকে মিলি আক্তার (১৯) নববধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার মধ্যরাতে বকশীগঞ্জ পৌর এলাকার মেষের চর পশ্চিম পাড়া গ্রামের রোমান মিয়ার ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য মরদহেটি পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামের ফকির আলীর মেয়ে মিলি আক্তারের সঙ্গে ২০ দিন আগে পাশ্ববর্তী মেষেরচর পশ্চিম পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে মিলি আক্তারের বিয়ে হয়।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিলির স্বামী রোমান মিয়া বাজার থেকে ফিরে নিজ ঘরে স্ত্রীকে রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে মধ্যরাতে পুলিশ মরদহেটি উদ্ধার করেন।
এই মরদেহ নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় মিলির মরদেহ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য জামালপুরে পাঠায়।
মিলি আক্তারের চাচা মিলন মিয়া জানান, পরিকল্পিতভাবে মিলিকে হত্যা করা হয়েছে। এঘটনায় আমরা এর বিচার চাই।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে। এঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।



আমাদের পেজ লাইক করুন