August 1, 2026, 11:47 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

দুর্নীতিবাজদের ঠিকানা ধামইরহাটে হবে না স্লোগানকে সামনে রেখে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান গনি

 

ওসমান গনি

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ দৈনিক৩৬জুলাই

 

 

 

দুর্নীতিবাজদের ঠিকানা ধামইরহাটে হবে না, ধামইরহাটে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের বিরুদ্ধে নানা, অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকার কারণে ধামইরহাটে বদলির আদেশ স্থগিত করে তাকে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্র জনতা। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন ছাত্র জনতা।
এসময় ছাত্র জনতারা বলেন, “২০২৩ সালে জেলার মহাদেবপুর উপজেলায় কর্মরত অবস্থায় ভুয়া এতিমখানা ও ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে সাজা স্বরূপ কক্সবাজারের পেকুয়া উপজেলাতে বদলি করা হয়। তার দুর্নীতির অভিযোগের কারণে এ উপজেলাতে কোনভাবেই চাননা স্থানীয়রা, অতিসত্বর তাকে অপসারণের দাবি জানান এবং অপসারণ না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন, “স্থানীয় ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, নওগাঁ জেলা এনসিপির সদস্য আব্দুর রহমান, নূর আলম, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি মো. কাউসার হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মো. আব্দুল্লাহ, স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র মহাইমেনুল ইসলাম রাকিব, মাহমুদুল, তোরাফ, মুশফিকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।”



আমাদের পেজ লাইক করুন