দীর্ঘ আইনী লড়াইয়ের পর নির্বাচনী ট্রাইব্যুনাল ঘোষিত রায়ে কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান পদে আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটন।
শওকতুল ইসলাম প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
২০২১ সালের ইউপি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে ঘোড়া মার্কার প্রার্থী আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন বাদী হয়ে নির্বাচন ট্রাইবুনালে বড়ঘোপের সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবুল কালামের বিরুদ্ধে মামলা দায়ের করে। নির্বাচনী বিধি মোতাবেক ১৮০ দিনে মামলা নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও বার বার বিবাদীপক্ষের সময় ক্ষেপন এবং বিচারক বদলির খপ্পরে আটকে যায় স্বাভাবিক বিচারকার্য প্রক্রিয়া।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদ এর ২০২১ সালের জালিয়াতির নির্বাচনে আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনের ঘোড়া মার্কা হতে আবুল কালামের নৌকা মার্কাকে ৫৫৯ ভোট বেশি দেখিয়ে আবুল কালামকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করে গেজেট প্রকাশ করেছিল তৎকালীন নুরুল হুদার নেতৃত্বে গড়া নির্বাচন কমিশন।
নির্বাচনে জাল-জালিয়াতির অভিযোগ এনে রায়ের বিরুদ্ধে বিগত ২৫-০ ১-২০২২ তারিখে বিজ্ঞ নির্বাচন ট্রাইব্যুনাল কক্সবাজারে মামলা দায়ের করেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন ছোটন। আইন মোতাবেক মামলাটি ১৮০ দিনের মধ্যে নিস্পত্তি হওয়ার কথা থাকলেও তৎকালীন আওয়ামী প্রশাসনকে কাজে লাগিয়ে বার বার সময় ক্ষেপনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সাবেক চেয়ারম্যান আবুল কালাম। আজ নির্ধারিত সময়ের চেয়ে ১২৯৭দিন বেশি সময় ক্ষেপন হওয়ার পর নির্বাচনী মামলাটি নিস্পত্তি হয়।রায়ে আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনকে ঘোড়া প্রতীকে বড়ঘোপের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
মূলত বিগত ২৯-০৫-২০২৫ তারিখে গানিব্যাগ পরিদর্শন পূর্বক ভোট গণনায় দেখা যায় ঘোড়া মার্কার শত শত ভোট নৌকা মার্কার বান্ডিলের সাথে যোগ করা হয়েছে এবং ঘোড়া মার্কার কতেক ভোট বাতিল দেখানো হয়েছে। তাছাড়া আইনত অবৈধ ৬নং কেন্দ্রের ৪৩ ভোট এবং ৭নং কেন্দ্রের ৮৩ ভোট নৌকা মার্কার পক্ষে যোগ করার চেস্টা করা হলে ঘোড়া প্রতীকের আপত্তির কারণে পরবর্তীতে ভোট পূন:গণনার দিন ধার্য্য করা হয়।উক্ত ৪৩ ভোট ও ৮৩ ভোট যদি অবৈধ ঘোষিত হয় তাহলে “ঘোড়া মার্কা” প্রতীক “নৌকা মার্কা” হতে ১১৬ ভোটে এগিয়ে থাকবে মর্মে বিষয়টি বিজ্ঞ ট্রাইব্যুনালকে ছোটন লিখিতভাবে জানিয়েছিল এবং বিজ্ঞ ট্রাইব্যুনাল আবেদন মন্জুর করে পূণ:গণনার বিষয়টি আশ্বস্ত করেছিল।।তার ধারাবাহিকতায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর অদ্য তারিখে নির্বাচনী মামলা নিষ্পত্তি করে নির্বাচনী ট্রাইবুনাল আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনকে ঘোড়া প্রতীকে বড়ঘোপের চেয়ারম্যান ঘোষণা করেন।
ঘোড়া প্রতীকের ছোটনকে চেয়ারম্যান ঘোষণার খবরে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপের আপামর জনসাধারণের নিকট খুশির আমেজ দেখা দিয়েছে। বড়ঘোপের বাসিন্দারা জানান তারা বহুল প্রতীক্ষিত এই রায়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল।
এই রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে ভোট জালিয়াতির স্বৈরাচারদের পতন হয়েছে।
বড়ঘোপ ৫নং ওয়ার্ড বাসিন্দা ইউনুস জানান,
তৎকালীন স্বৈরশাসনের আমলে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল কালাম জোরপূর্বক ভোট কারচুপি করে নির্বাচিত হন। দীর্ঘ সময় পর জনাব আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন আদালতের মাধ্যমে একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত রায় পেয়েছেন। এই রায় ভবিষ্যতে কাউকে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা থেকে বিরত রাখবে। বড়ঘোপ ইউনিয়নের মানুষ আজ ন্যায়বিচার পেয়েছেন।
রায়ের প্রতীক্ষায় আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন জানান,আইনের প্রতি তার শ্রদ্ধা ও বিশ্বাস ছিল।আইন তাকে সঠিক রায় দিয়েছে।এ রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে ।গণতন্ত্রের বিজয় হয়েছে।ভোট জালিয়াতি চক্রের মুখোশ উন্মোচিত হয়েছে।