October 31, 2026, 1:26 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীতে হত্যা মামলার আসামি গ্রেফতার।

আক্কাস আলী খান

 

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি :দৈনিক৩৬জুলাই

 

 

 

রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামি ওবায়দুলকে (৩২) ফরিদপুরের কোতয়ালীতে র‍্যাব-১০ গ্রেপ্তার করেছে । তিনি রাজবাড়ী সদর উপজেলার গাবলা গ্রামের মো. মেহের মোল্লার ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার সময় র‍্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার সময় আমজাদ খানের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামি মো. ওবায়দুল মোল্লাসহ অপরাপর আসামিগণ রাজাবাড়ী জেলার সদর থানার মুচিদহ এলাকায় বসতবাড়িতে প্রবেশ করে রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামি ওবায়দুলকে (৩২) ফরিদপুরের কোতয়ালীতে র‍্যাব-১০ গ্রেপ্তার করেছে । তিনি রাজবাড়ী সদর উপজেলার গাবলা গ্রামের মো. মেহের মোল্লার ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার সময় র‍্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার সময় আমজাদ খানের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামি মো. ওবায়দুল মোল্লাসহ অপরাপর আসামিগণ রাজাবাড়ী জেলার সদর থানার মুচিদহ এলাকায় বসতবাড়িতে প্রবেশ করেন। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় গত ২৪ জলাই মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‍্যাব-১০, ঢাকা বরাবর একটি অভিযোগপত্র প্রেরণ করেন। উক্ত অভিযোগপত্রের ভিত্তিতে র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল ওই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন ।



আমাদের পেজ লাইক করুন