October 31, 2026, 1:26 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

মোঃ হাসমত আলী
Oplus_131072

 

হাসমত আলী

প্রতিনিধি চুয়াডাঙ্গা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

১৩-০৮-২৫

 

 

 

 

মাদকদ্রব্য ফেনসিডিল রাখার দায়ে চুয়াডাঙ্গা আকন্দবাড়িয়ার রশিদা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

 

আজ বুধবার ১৩ আগস্ট দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষনা করেন।

 

যাবজ্জীবন সাজা প্রাপ্ত রশিদা বেগম (৫৮) দর্শনা থানাধীন আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

 

জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকুন্দবাড়িয়া গ্রামে ফার্মপাড়ায় ফেনসিডিল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রশিদা খাতুনকে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মফিজুল ইসলাম দুইজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

 

এ ঘটনায় মাদকদ্রব্য অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ দুইজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের জানুয়ারি মাসে চার্জশিট দাখিল করেন। ৮ জন সাক্ষীর মধ্য ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক বুধবার দুপুরে এ রায় ঘোষনা করেন। রায়ে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



আমাদের পেজ লাইক করুন