October 31, 2026, 3:45 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ধামইরহাটে দুর্নীতিগ্রস্ত সমাজসেবা কর্মকর্তার যোগদান ঠেকাতে ছাত্র-জনতার মানববন্ধন 

ওসমান গনি

 

ওসমান গনি

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ দৈনিক৩৬জুলাই

 

 

নওগাঁর ধামইরহাটে সদ্য বদলী হয়ে আসা এক সমাজসেবা কর্মকর্তাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে যোগদান ঠেকাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র জনতা। বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলা পরিষদের সামনে ‘ধামইরহাটের সর্বস্তরের সংগ্রামী ছাত্র-জনতা’র ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

“সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের বিরুদ্ধে ২০২৩ সালে জেলার মহাদেবপুর উপজেলায় কর্মরত অবস্থায় ভুয়া এতিমখানা ও ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে সাজা স্বরূপ কক্সবাজারের পেকুয়া উপজেলাতে বদলি করা হয়। তার নামে অনিয়মের অভিযোগ পরবর্তীতে প্রমাণিত হয়। এমন কর্মকর্তাকে ধামইরহাট উপজেলাতে কোনভাবেই চাননা। তাই অতিসত্বর তার বদলির আদেশ স্থগিত করতে হবে। নয়তো আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে ছাত্র-জনতা।”

এসময় উপস্থিত ছিলেন, “স্থানীয় ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, নওগাঁ জেলা এনসিপির সদস্য আব্দুর রহমান, নূর আলম, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি মো. কাউসার হোসেন, উপজেলা ছাত্র শিবিরে সেক্রেটারি মো. আব্দুল্লাহ, স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র রাহিমুল ইসলাম, মাহিন, আব্দুল্লাহ, আবিদ, রাসেল, সুফিয়ান সহ অনেকে।”



আমাদের পেজ লাইক করুন