August 3, 2026, 1:16 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

যুব সমাজকে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জামায়াত নেতা নুরুজ্জামান লিটনের

মোঃ মোমিন জাদরান

 

 

 

 

মোঃ মোমিন জাদরান

রাজশাহী জেলা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন বলেছেন

 

বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই হচ্ছে যুবক। দেশে এখন প্রায় ২৭ লক্ষ বেকার যুবক রয়েছে। কিন্তু সেই তুলনায় দেশে কর্মসংস্থান নাই। ফলে যুবকরা হতাশার মাঝে নিমজ্জিত হচ্ছে। এ অবস্থায় যুবকদের শুধু চাকরির পিছনে না ছুটে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা চালাতে হবে।

 

বিগত গণঅভ্যুত্থানে যুবকদের ভূমিকা অপরিসীম, আগামীতেও সুন্দর সমাজ বিনির্মাণে যুবকরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নুরুজ্জামান লিটন।

 

মঙ্গলবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে বিশ্ব যুব দিবস উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যেগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

 

পুঠিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রাকিবের সভাপতিত্বে আয়োজিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল মান্নান।

 

সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও শতাধিক যুবক উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন