October 31, 2026, 1:28 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বোরহানউদ্দিনে ভুল রক্তের গ্রুপ রিপোর্টে প্রাণহানির ঝুঁকি, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি

মাকসুদুর রহমান
Oplus_131072

 

স্টাফ রিপোর্টার ঢাকা: দৈনিক৩৬জুলাই

প্রকাশ ১২ আগস্ট ২০২৫

 

 

 

বিস্তারিত সংবাদ:
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসপাতালের সামনে অবস্থিত “বোরহানউদ্দিন ডায়াগনস্টিক” সেন্টারে ঘটে গেছে চরম অবহেলা ও দায়িত্বহীনতার ঘটনা। ১৪ বছরের এক কিশোরের রক্তের গ্রুপ নির্ণয়ে ওই ডায়াগনস্টিক সেন্টার রিপোর্টে B+ উল্লেখ করে দেয়।

পরবর্তীতে শিশুর অভিভাবকের সন্দেহ হলে তারা আরও দুইটি স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। সেখানে রিপোর্টে শিশুর প্রকৃত রক্তের গ্রুপ O+ পাওয়া যায়।

ভুক্তভোগী শিশুর পিতা ক্ষোভ প্রকাশ করে বলেন—
“আমরা যদি এই ভুল রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসা দিতাম বা রক্ত নিতাম, তাহলে আজ হয়তো আমার ছেলেকে বাঁচানো যেত না। এটা সরাসরি জীবনের সঙ্গে খেলা।”

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, রক্তের গ্রুপ ভুল নির্ণয় মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভুল রক্ত দিলে তা রোগীর শরীরে প্রাণঘাতী প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কারণ হতে পারে।

স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে জরুরি তদন্ত, সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং স্বাস্থ্য খাতে কঠোর নজরদারির দাবি জানিয়েছে।

আইনজীবীরা বলছেন, এ ধরনের অবহেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং দণ্ডবিধি ৩০৪(ক) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, যেখানে কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন