October 29, 2026, 8:58 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাবেক কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে জনসভা সফল করার লক্ষে লালমাইয়ে গণ মিছিল 

মনিরুল ইসলাম

সাবেক কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে জনসভা সফল করার লক্ষে লালমাইয়ে গণ মিছিল

সাবেক কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে আগামীকাল মঙ্গলবার বাগমারা উত্তর বাজার বালুর মাঠে জনসভা কে সফল করার লক্ষ্যে লালমাই উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্বেগে তাৎক্ষণিক বাগমারা বাজারে মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

 

প্রতিনিধি :-মনিরুল ইসলাম

লালমাই – সদর দক্ষিণ, কুমিল্লা,

 

 

 

 

অনুসন্ধানে জানাজা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার লালমাই সদর দক্ষিণ, ভৌগলিক ও আয়তনে বৈষম্য

নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় নির্বাচনের আসন সীমানা পণ্য বহালে বৈষম্যের শিকার হয়েছে লালমাই উপজেলা এবং সদর দক্ষিণ উপজেলা।

ভৌগলিক এবং আয়তনের দিক দিয়ে দেখে আসি কোন উপজেলার কি অবস্থা।

 

সদর দক্ষিণ উপজেলার আয়তন ২৯৯.৫৭ বর্গ কিলোমিটার। চৌদ্দগ্রাম উপজেলার আয়তন ২৭১.৭৩ বর্গ কিলোমিটার। লালমাই উপজেলার আয়তন ১৪৭বর্গ কিলোমিটার। লাকসাম উপজেলার আয়তন ১৪১.৭৪ বর্গ কিলোমিটার। নাঙ্গলকোট উপজেলার আয়তন ২২৬ বর্গ কিলোমিটার। মনোহরগঞ্জ উপজেলার আয়তন ১৬৬ বর্গ কিলোমিটার। কুমিল্লা ৯,১০,১১ এই তিনটি সংসদীয় আসনের সীমানার বর্তমান আয়তন যদি আমরা দেখি , কুমিল্লা ৯ আসন (লালমাই + লাকসাম ২৮৮.৭৪ বর্গ কিলোমিটার। কুমিল্লা ১০ আসন (নাঙ্গলকোট+মনোহরগঞ্জ)=৩৯২ বর্গ কিলোমিটার। কুমিল্লা ১১ আসন (সদর দক্ষিণ+চৌদ্দগ্রাম)=৫৭১ বর্গ কিলোমিটার। কুমিল্লার ৯ এর আয়তন ২৮৮ বর্গ কিলোমিটার অথচ সদর দক্ষিণ উপজেলার আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে হিসাব করলে সদর দক্ষিণ এক উপজেলাই একটি আসন হয়। নির্বাচন কমিশন কি গাঁজা খায় ,না বাংলা খায় আমার বুঝে আসেনা । কিভাবে এই আসনগুলোর সীমানা ঠিক করলো?এই উপজেলাগুলোর মধ্যে বড় তিনটি উপজেলার সাথে ছোট তিনটি উপজেলা মিলে তিনটি আসন নির্ধারণ করতে পারতো অথচ সবচেয়ে বড় দুটি উপজেলা নিয়ে একটি আসন। এখানে যদি সদর দক্ষিণের সাথে লাল মাই, লাকসামের সাথে মনোহরগঞ্জ এবং চৌদ্দগ্রামের সাথে নাঙ্গলকোট রাখতো তাহলে বেস্ট হতো। । অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি মুরাদনগর, মুরাদনগর উপজেলা কুমিল্লা ৩ আসন। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বাড়ি দেবিদ্বার । দেবিদ্বার উপজেলা কুমিল্লা ৪ আসন। আমাদের আগের ১০ আসনটি তিনটি উপজেলা নিয়ে ছিল, সদর দক্ষিণ, লালমাই এবং নাঙ্গলকোট । জানিনা কার ষড়যন্ত্রের দ্বারা নির্বাচন কমিশন আমাদের বৃহত্তর আসনটিকে ভেঙ্গে তিনটি উপজেলাকে তিনটি আসনে ভাগ করে দিয়েছে।



আমাদের পেজ লাইক করুন