November 1, 2026, 1:25 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মনপুরায় চাঁদাবাজির গডফাদার ছাত্রদল নেতা তানভির হাওলাদার গ্রেফতার।

রিপোর্টারের নাম

আশরাফুল ইসলাম

ভোলা জেলা মনপুরা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

ভোলা জেলার মনপুরা উপজেলায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কুখ্যাত তানভির হাওলাদারকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে।
তানভির হাওলাদার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার ও রোকাইয়া বেগমের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিবার বিকেলে তানভির হাওলাদার তার দলবল নিয়ে হাজিরহাট ইউনিয়নের চরযতিন জংলারখাল মাছ ঘাটে যায়। সেখানে উপস্থিত মাছ ব্যবসায়ীদের কাছে অবৈধভাবে চাঁদা দাবি করে। এ সময় বর্তমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন হাওলাদারের মালিকানাধীন একটি মৎস্য আড়তে প্রবেশ করে আড়তের স্টাফদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে এবং জোরপূর্বক মাছ নিয়ে যায়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে মনপুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তানভির হাওলাদারকে আটক করে থানায় নিয়ে আসে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আহসান কবির) জানান, আটক তানভির হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের একাধিক অভিযোগ রয়েছে। ইতিপূর্বেও সে একই ধরনের অপরাধে জড়িত থাকার কারণে এলাকায় কুখ্যাত হিসেবে পরিচিত।

স্থানীয় বাসিন্দারা বলেন, তানভির হাওলাদার দীর্ঘদিন ধরে মাছঘাট, নৌঘাট ও বাজার এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি চালিয়ে আসছিল। তার এসব কর্মকাণ্ডে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছিল, তবে ভয় ও প্রভাবের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পাননি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।



আমাদের পেজ লাইক করুন