October 30, 2026, 11:09 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চাঁদা না পেয়ে মাছ লুট, মনপুরায় ছাত্রদল নেতা গ্রেফতার

আল আমিন
Oplus_131072

 

 

 

আল আমিন শাহারিয়ার
চরফ্যাসন উপজেলা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

ভোলার মনপুরায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি, মাছ লুট ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. তানভীর হাওলাদার (২৫) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মনপুরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। রোববার (১০ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসের হাট বাজার সংলগ্ন ‘হাওলাদার মাছঘাট’ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে দ্বীপংকর চন্দ্র দাস নামের এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি, মাছ লুট ও তাকে মারধরের অভিযোগ এনে তানভীরের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করা হয়। গ্রেফতার তানভীর হাওলাদার মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান হাওলাদারের ছেলে।
জানা যায়, দলীয় পদ-পদবি ব্যবহার করে তানভীর দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণ করে আসছেন। এর পাশাপাশি তিনি চাঁদাবাজি করতেন। সবশেষ গেল ৯ আগস্ট স্থানীয় দ্বীপংকর চদ্র দাস নামের এক মাছের আড়তদার থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীর ওপর হামলা করে তার ঘর ভাঙচুর করেন এবং কোল্ডষ্টোর (হিমাগার বা শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম) থেকে ৩৬ হাজার টাকার ইলিশ মাছ লুট করেন। এসময় দ্বীপংকর চন্দ্র দাস তাকে বাঁধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকরাম কবির বলেন, তানভীর দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি তা কর্ণপাত করেননি। জেলা কমিটিকে বিষয়টি অবগত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, দ্বীপংকর নামের এক ব্যবসায়ী তানভীর হাওলাদারের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তানভীর হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। মামলায় উল্লিখিত অজ্ঞাতনামা আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।



আমাদের পেজ লাইক করুন