মোঃ রাকিবুল হাসান
চট্রগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই
চট্টগ্রামে আন্দোলন দমাতে টাকা চাওয়ার অভিযোগে এনসিপি নেতা বিতর্কে
চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আন্দোলন বন্ধ করে দেওয়ার বিনিময়ে তিনি ৫ লাখ টাকা দাবি করছেন বলে অভিযোগ। ভিডিওটিতে কথোপকথনের সময় সরাসরি টাকার অঙ্ক উল্লেখ করতে শোনা যায় নিজাম উদ্দিনকে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম নগরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এখনো নিজাম উদ্দিন বা এনসিপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।