স্টাফ রিপোর্টার ঢাকা -দৈনিক৩৬জুলাই
বিস্তারিত সংবাদ:
ভোলা জেলার দৌলতখান থানার ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গরু চুরি চক্রের আস্তানা ভাঙার দাবিতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের গরু, ছাগল, হাঁস-মুরগি চুরি করে আসছে।
স্থানীয়দের দাবি, চোরদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। তারা অভিযোগ করেছেন, থানায় মামলা করলে প্রায়ই প্রশাসন চোরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না। বরং, বিভিন্ন প্রভাবশালী মহলের তদবির ও আর্থিক প্রলোভনে অভিযুক্তরা ছাড়া পেয়ে যায়।
ভূমিদস্যু ও অপরাধীদের বিরুদ্ধে মামলা করলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে—দলের প্রভাব নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।
www.daynik36july.com