October 30, 2026, 10:08 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসির নগরে নৌকায় ঘুমানোয় নিয়ে কথা-কাটাকাটি জেরে এক জেলের বৈঠার আঘাতে আরেক জেলের মৃত্যু, 

মোঃ সাইফুল ইসলাম
Oplus_131072

 

 

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, দৈনিক৩৬জুলাই

 

 

 

৭ আগষ্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার রাত আনুমান সাড়ে নয ঘটিকার সময় প্রতিদিনের মত তিন জন জেলে কালি মোহন দাস(৬৫),মনিন্দ্র দাস(৫৫), ও দিলীপ সরকার(৩৫)তারা নদীতে মাছ ধরতে যায়।তারা প্রায় সাত বছর যাবৎ একসাথে মাছ ধরার কাজ করে আসছে।বৃহস্পতিবার রাতেও তারা তিনজন মিলে প্রতিদিনের মতো তারা মাছ ধরার উদ্দেশ্যে ভলাকুট উত্তর পাড়া গাঙ্গের পাড় নৌকা দিয়ে মাছ ধরতে যাওয়া।সেদিন মনিন্দ্র দাস একটু অসুস্থ থাকায় তিনি নৌকার মধ্যে শুয়ে ছিলেন।তারপর কালী মোহন দাস তাকে গালিগালাজ করতে থাকে।মনিন্দ্র দাস অসুস্থ বলে প্রতিবাদ করায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়।তর্ক বিতর্কের এক পর্যায়ে রাগান্বিত হয়ে কালী মোহন দাস মনিন্দ্র দাসের মাথায় নৌকার বইটা দিয়ে সজোরে আঘাত করে।মনিন্দ্র দাস রক্তাক্ত হয়ে নৌকায় লুটিয়ে পরে।দিলীপ দাস এই দৃশ্য দেখার পর চিৎকার দিয়ে ভুক্তভোগীর বাড়ি থেকে লোকজন নিয়ে আসে।তারা প্রথমে নাসিরনগর সরকারি হাসপাতালে যায়।কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রোগীর অবস্থা আরো আশঙ্কাজনক হলে রোগীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় ।ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত কাল শনিবার বেলা আনুমানিক সাড়ে ৩ ঘটিকার সময় মনিন্দ্র দাস

মৃত্যুবরণ করে।এত বড় মর্মান্তিক ঘটনা ঘটানোর পরও স্বাচ্ছন্দে বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলো হত্যাকারী কালী মোহন দাস।

 

আহত মনিন্দ্র দাসের লোকজন থানায় অভিযোগ জানালে, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এস আই কামাল হোসেনকে দায়িত্ব দেন।রাত প্রায় সাড়ে ১২ ঘটিকার সময় এস আই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি কালী মোহন দাসকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান,এটি একটি হত্যা মামলা আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



আমাদের পেজ লাইক করুন