October 30, 2026, 4:30 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দুটি সংগঠনের পৃথক র‌্যালি ও সমাবেশ

মোঃ মুবিনুল ইসলাম
Oplus_131072

 

 

 

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দুটি সংগঠন পৃথকভাবে র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে আদিবাসী উদযাপন কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি সূর্যশিখা ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগড়াপুর এলাকার জেবিসি কমিটি সেন্টারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল— “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ”। র‌্যালিতে নারী-পুরুষ অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে শোভাযাত্রায় অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক সাথোঅং মারমা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও আদিবাসী নেতা সুধাকর ত্রিপুরা। তিনি বলেন, “আদিবাসী হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সারা বিশ্বের ধারাবাহিকতায় আমরাও এ দিনটি পালন করছি।”

অন্যদিকে, একই দাবিতে আদিবাসী ফোরাম খাগড়াছড়ির উদ্যোগে শহরের ইয়ং ড বৌদ্ধবিহার থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি চাইথোয়াইং মারমা।



আমাদের পেজ লাইক করুন