October 29, 2026, 3:21 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গার সীমান্তে স্বর্ণের বারসহ আটক-১

মোঃ হাসমত আলী
Oplus_131072

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

০৭-০৮-২৫

 

 

 

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা মুল্যের আড়াই কেজি ওজনের ২১টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আবদিন মিয়া নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৭ আগস্ট রাত ৮ টার সময় এক প্লেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবি ৬ ব্যাটালিয়ন।

এর আগে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরচন্দ্রপুর এলাকা থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক আবদিন মিয়া (৩৫) জীবননগর থানার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে।

বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়- দর্শনা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালান হতে পারে। এর ভিত্তিতে দুপুরে ঈশ্বরচন্দ্রপুর সীমান্ত এলাকায় ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে অবস্থান নেয় একটি দল। এসময় একটি মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি সীমান্তের দিকে যাওয়ার পথে বিজিবি তাদেরকে থামার সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়, অন্যজন মোটরসাইকেল থেকে নেমে পুকুরে ঝাঁপ দেয়। পরে বিজিবি সদস্যরা পুকুর থেকে তাকে আটক করে।

আটকের সময় আটক আবদিন মিয়া পুকুরে একটি প্যাকেট ছুঁড়ে ফেললেও পরে তার দেহ তল্লাশি করে আরও একটি প্যাকেট উদ্ধার করে বিজিবি। দুটি প্যাকেট থেকেই মোট ২১টি স্বর্ণের বার পাওয়া যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ২১টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। এ ঘটনায় নায়েক জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন