October 29, 2026, 3:22 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়া পায়ুপথে ইয়াবা পাচারকালে নোয়াখালীর আজাদ গ্রেফতার

শওকতুল ইসলাম

 

 

 

শওকতুল ইসলাম
কক্সবাজার প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এলাকায় মহাসড়কের পাশের তল্লাশিচৌকিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আজাদ(৩৭) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কৌশলে পায়ুপথে লুকিয়ে ইয়াবা পাচারের খবর জানতে পেরে মোহাম্মদ আজাদ (৩৭) নামের ঐ যুবককে আটক করেছে। আটক যুবকের দেহ তল্লাশির পর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সহায়তায় তার পায়ুপথ থেকে একে একে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশসূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত মোহাম্মদ আজাদ নোয়াখালী জেলার সুধারাম উপজেলার কাঞ্চনপুর মৃত নুরুল আমিনের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল জানান, বৃহস্পতিবার দুপুরে পুলিশের একটি টিম মহাসড়কের ওই স্থানে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছিল। একপর্যায়ে তারা জানতে পারে মোহাম্মদ আজাদ নামের এক যুবক পায়ুপথে ইয়াবা পাচারের চেষ্টা করছে।তখন পুলিশ অভিযুক্ত আজাদকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পায়ুপথে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করে।

পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে ধীরে তার পায়ুপথ থেকে ১৯টি পলিথিন মোড়ানো প্যাকেট থেকে মোট ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি শফিকুল।এই অভিযান অব্যবহত রাখার কথাও জানান তিনি।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন