August 1, 2026, 11:44 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেশবপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

জি এম সেলিম ইমরান সাহস

 

 

জি এম সেলিম ইমরান সাহস
কেশবপুর (যশোর) প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের সভাপতিত্বে বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা বলেন, “আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিতে ছাত্র ও জনতার ঐক্য আজ সময়ের দাবি। জুলাই গণঅভ্যুত্থান তারই বাস্তব দৃষ্টান্ত।” সভায় বক্তৃতা দেন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল, শ্রমিক দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কেশবপুরে বিএনপির নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন