October 29, 2026, 3:19 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কেশবপুরে পুলিশের সঙ্গে হট্টগোলের ঘটনায় জামায়াত নেতা সাময়িক বহিষ্কার

জি এম সেলিম ইমরান সাহস

 

 

জি এম সেলিম ইমরান সাহস কেশবপুর প্রতিনিধি-দৈনিক৩৬জুলাই

 

 

 

চাচাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করাকে কেন্দ্র করে কেশবপুর থানায় অনধিকার প্রবেশ করে পুলিশ সদস্যদের সঙ্গে হুমকি ও হট্টগোল সৃষ্টি করার ঘটনায় জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজিয়ার রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসাথে সংগঠনটির সকল পদ থেকে তাঁকে অব্যহতি দেওয়া হয়েছে।

 

বুধবার (৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার প্রচার সম্পাদক মো. শাহাবুদ্দিন।

 

এর আগে ওইদিন সকালে যশোর শহর থেকে পুলিশ তাঁকে আটক করে। তবে কয়েক ঘণ্টা পর তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।

 

জানা গেছে, গত রবিবার (৪ আগস্ট) রাতে কেশবপুর থানায় গিয়ে পুলিশের উপর হুমকি ও হট্টগোল করেন জামায়াত নেতা অজিয়ার রহমান। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মকলেসুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা প্রদান ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেন।

 

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন