October 30, 2026, 3:19 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ 

মোঃ গোলাম কিবরিয়া

 

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি-দৈনিক৩৬জুলাই

 

 

 

খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বিজয় ফিস্টে’ খাওয়া খাবারের কারণে ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে হলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অসুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবারের স্যালাইন বিতরণ করা হয়েছে।

 

 

বিজয় চব্বিশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম জানান, ‘বিজয় ফিস্টের খাবার খেয়ে শিক্ষার্থীদের মধ্যে গ্যাস্ট্রিক ও ফুডপয়জনজনিত সমস্যা দেখা দিয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। তাদের সবাইকে স্যালাইন দেওয়া হয়েছে। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আয়োজিত ‘বিজয় ফিস্ট’-এ শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করে খাবার গ্রহণ করেন। তবে খাবারের মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন। এরপর অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

 

 

বিজয়-২৪ হলের ১৩২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাগর আহসান বলেন, ‘খাবার খাওয়ার পর পেটে ব্যথা হয় এবং রাতে খাবার খেতে পারিনি। সকালে মেডিকেলে চিকিৎসা নিয়েছি।’

অন্য একজন শিক্ষার্থী অর্পণ ধর বলেন, ‘আমার কক্ষের তিনজনই খাবার খেয়ে অসুস্থ হয়েছি। টয়লেটে একাধিকবার যাওয়া হয়েছে, ঔষধ নিয়েছি।’

 

 

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি জানান, ‘আজ তিনি ডিউটিতে ছিলেন না, তবে দায়িত্বে থাকা চিকিৎসকরা আনুমানিক ১৫ জন শিক্ষার্থীকে পেটের সমস্যায় চিকিৎসা দিয়েছেন।’ এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে ।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন