October 30, 2026, 5:02 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালী 

আসাদুজ্জামান
Oplus_131072

 

 

আসাদুজ্জামান , কুড়িগ্রাম-প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

০৬-০৮-২৫

 

ছাত্র- জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কুড়িগ্রাম জেলা শাখা ও অঙ্গসংগঠনের আয়োজনে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

৬ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রাম জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণে একটি বিশাল বিজয় র‍্যালী শহর প্রদক্ষিণ করে শহরের কলেজ মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তারা আওয়ামী দুঃশাসনের ১৬ বছরের খুন, গুম, হত্যা, দূর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে

৫ আগষ্টে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর প্রেক্ষাপটও তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা  বলেন,  স্বৈরাচার আওয়ামীলীগের পতনের ইতিহাস বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় শিক্ষা। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে মানূষের গণতান্ত্রিক অধিকার খর্ব করে টিকে থাকা যায় না।

তারা বলেন , বিএনপি গণমানুষের দল, বিএনপি সকল মানুষের মনে জায়গা করে নিতে হলে সকল নেতা কর্মীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও রাষ্ট্র সংস্কারের পথ অনুসরণ করে চলতে হবে একই সাথে ভিতরে বাহিরে সকল ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎসবীজীদলের নেতৃবৃন্দ।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন