August 2, 2026, 11:36 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ গণমিছিল ও সমাবেশ

মনিরুল ইসলাম

 

 

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

জুলাই-আগস্ট ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শান্তিপূর্ণ গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও শহর জামায়াতের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

মিছিলটি শহরের কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন, শৃঙ্খলাবদ্ধ সারি ও স্লোগানে মুখর ছিল পুরো কর্মসূচি। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা গণআন্দোলনের তাৎপর্য তুলে ধরে আগামী দিনের কর্মপন্থা ঘোষণা করেন।

সমাবেশে নেতারা বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রসমাজ ও সাধারণ জনগণ যেভাবে জুলুমবিরোধী গণআন্দোলন গড়ে তুলেছিল, তা ছিল দেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। আমরা সেই আন্দোলনের চেতনাকে ধারন করেই শান্তিপূর্ণ পদ্ধতিতে গণতন্ত্র, ইনসাফ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করছি ও করবো।”

তারা আরও বলেন, “জামায়াত সবসময় জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ গণআন্দোলনের পথ অনুসরণ করে এসেছে এবং আগামীতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে। দুর্নীতি, অনাচার ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।”

মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর ব্যবস্থা।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, কিশোরগঞ্জ-৩ আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যাপক মোসাদ্দিক ভূঁইয়া, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, এডভোকেট মোসলে উদ্দিন সুমন, মাওলানা এ কে এম সানাউল্লাহ, শহর আমীর আ ম ম আব্দুল হক, সদর আমীর ক্বারী নজরুল ইসলামসহ শহর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা জামায়াতের নেতারা জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে তাঁরা জনগণের কাছে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক ও ইসলামি চেতনায় উজ্জীবিত থেকে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।



আমাদের পেজ লাইক করুন