October 29, 2026, 1:17 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

মোঃ হাসমত আলী

 

 

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ০৫-০৮-২৫

 

 

 

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে।

 

আজ মঙ্গলবার ৫ আগস্ট সকাল ৬ টার সময় ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর সভার কলোনী পাড়ায় মঞ্জু হোসেনের বাড়িতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫ টি রামদা, ১ টি চাপাতি, ২ টি অ্যান্ড্রয়েড ফোন ও ১ টি বাটন ফোনসহ দু’জনকে আটক করেন।

 

আটককৃত আসামিরা হলেন, চুয়াডাঙ্গা পৌর সভার কলোনী পাড়ার মৃত বাবর আলীর ছেলে মো. মঞ্জু হোসেন (৫২) এবং একই এলাকার সেলিম হোসেনের ছেলে মো. রাতুল (২২)

 

ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি বলেন,

দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেন।

 

হাসমত আলী দামুড়হুদা

চুয়াডাঙ্গা প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই



আমাদের পেজ লাইক করুন