মোঃজোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের কার্যালয়ে ভোররাতে ঘটে দুর্ধর্ষ চুরির ঘটনা। রুমের তালা ভেঙে চুরি করা হয় টিকিট বিক্রির কাজে ব্যবহৃত কম্পিউটার, রাউটার, আইপিএস মেশিনসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি।
ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে এক চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি কটিয়াদীর সহস্রাম গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম শরীফ (৩২)। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির মামলা রয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে এবং সহস্রাম এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় চুরি হওয়া কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি।
রেলওয়ে থানার ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
www.daynik36july.com