October 29, 2026, 3:19 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চট্টগ্রামের হাটহাজারীতে দেশীয় একনলা বন্দুক ও ইয়াবাসহ একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোঃ রাকিবুল হাসান

মো রাকিবুল হাসান

চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

চট্টগ্রামের হাটহাজারীতে দেশীয় একনলা বন্দুক ও ইয়াবাসহ একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফতেয়াবাদ রেললাইনের পাশে ওয়াসার পরিত্যক্ত পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুল ইসলাম (৫২)। তিনি মনিরুল, মনি এবং মহিন নামেও পরিচিত। বাড়ি দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের ফতেয়াবাদ এলাকায়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথ জানান, বিশেষ অভিযানে কামরুলের বসতঘরের পাশের টিনের ঘর থেকে একটি দেশীয় একনলা বন্দুক, তিনটি কার্তুজ, ৫১টি ইয়াবা বড়ি, লোহার ছেনি, একটি দা, টিপ ছুরি ও আরও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে আরও একটি স্থানে অভিযান চালানো হয়। সেখান থেকে তার কথিত স্ত্রী বৃষ্টি আক্তারের ফেলে যাওয়া একটি নীল রঙের প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় বৃষ্টি আক্তার পালিয়ে যান।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন