October 29, 2026, 11:20 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার নতুন অফিস উদ্বোধন

কাশেম হাওলাদার

 

 

 

কাশেম হাওলাদার, বরগুনা: প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। এতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন অফিস উদ্বোধন হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে।

 

সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টায় বরগুনা পৌর শহরের প্রাণিসম্পদ হাসপাতাল সড়কে জামায়াতের এই নতুন অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুন। তিনি পবিত্র কোরআনের সূরা আল-ইমরান এর ১০৩ নম্বর আয়াত উদ্ধৃত করেন, “তোমরা সকলে আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর এস. এম. আফজালুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন, জেলা বাইতুলমাল সম্পাদক মো. আনোয়ার হোসাইন এবং সদর উপজেলা আমীর মাওলানা মো. নুরুল আমিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

 

জেলা আমীর মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুন বলেন, “আমরা জনগণের হৃদয়ে ইসলামের আলো পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন অফিস হবে আমাদের দাওয়াতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের একটি প্রাণকেন্দ্র, এই অফিস থেকে ইনশাআল্লাহ আমরা দ্বীন ও দাওয়াতের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করব।”

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন