November 1, 2026, 5:20 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মহম্মদপুরে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন, ওয়ার্ড পর্যয়ের দলীয় নির্বাচন বয়কটের ঘোষণা

এম এ রইচ

 

 

 

এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চলমান দল পূণর্গঠন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম অসংগতি ও আওয়ামী পূর্ণবাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির একাংশ।

রোববার (৩ আগস্ট) বিকালে প্রেসক্লাব, মহম্মদপুরের মিলনায়তনে উপজেলা বিএনপির ৭২টি ওয়ার্ডের পক্ষে থেকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলার ৭২টি ওয়ার্ডের চলমান দল পূণর্গঠন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, অসংগতি ও আওয়ামী পূর্ণবাসনের কথা উল্লেখ্য করে চলমান ওয়ার্ড বিএনপির নির্বাচন বয়কট করার ঘোষণা দেওয়া হয়।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান মাগুরা জেলা বিএনপি সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা জর্জ কোর্টের শিশু ও মহিলা বিষয়ক পিপি এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, জেলা যুবদলের সদস্য মো: রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক এ্যাড. আহসান হাবিব খাঁন সোহেল, শরিফুল ইসলাম টুকু ও মুহিদুল ইসলাম।

এছাড়াও উপজেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন অভিযোগ করে বক্তরা বলেন, একটি পক্ষ নিজেদের পাল্লা ভারী করতে অধিক সংখ্যক আওয়ামী লীগ ও জামায়াতের লোকজন, এমন কি কম বয়সের ব্যক্তিদের অন্তর্ভুক্ত ও তথ্য গোপন করে চলমান অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। মৃত্যু ব্যাক্তির নাম ভোটার তালিকায় আনা হয়েছে, একই ব্যক্তির নাম তালিকার তিন স্থানে এসেছে। মনগড়া ভাবে আওয়ামী লীগ দিয়ে চুড়ান্ত তালিকা প্রস্তুত করিলেও তালিকা প্রকাশ না করে ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রহসনের নির্বাচনের ব্যবস্থা গ্রহন করেছেন। এ ধরনের ১০টি সমস্যার কথা উল্লেখ করে উপজেলার ৭২টি ওয়ার্ড বিএনপির নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন