October 28, 2026, 10:56 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কেশবপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা, বিচার চেয়ে গ্রামবাসির মানববন্ধন

জি এম সেলিম ইমরান সাহস

 

 

জি এম সেলিম ইমরান সাহস

কেশবপুর, যশোর: দৈনিক৩৬জুলাই

 

 

 

 

যশোরের কেশবপুরে গৃহবধু নার্গিস বেগমকে ধর্ষনের চেষ্টার ঘটনায় গত ১০ দিনেও থানা পুলিশ মামলা না নেওয়ায় বিচার চেয়ে রবিবার ( ৩ জুলাই) মাবনবন্ধন করেছে গ্রামবাসী। রবিবার বেলা ১২টার দিকে কেশবপুর পৌর শহরের থানার মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধনে নির্যাতিত গৃহবধু নার্গিস বেগম, তার পরিবারের সদস্যসহ ওই গ্রামের প্রায় ২ শাতাধিক নারী ও পুরুষ অংশ নেন।

এসময় কেদারপুর গ্রামের হযরত আলির কন্যা গৃহবধু নার্গিস বেগম জানান, গত ২৫ জুলাই সকাল ৭টার দিকে একই গ্রামের নিছার গাজির ছেলে নুর মোহাম্মাদ তাকে মোবাইলের (১০৯২৮-৪৫৫৪১৮) মাধ্যমে তার বাসায় ডেকে নেয়।

এসময় নুর মোহাম্মাদ তাকে কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় সে তার ঘরের মধ্যে তাকে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় সে গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। এসময় গৃহবধু আত্নচিৎকার দিলে লম্পট নুর মোহাম্মাদ তাকে ছেড়ে দেয়।

ঘটনার সময় নুর মোহাম্মাদের স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিলনা বলে সে জানায়। এই ঘটনাটি নুর মোহাম্মাদের বাসায় লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার বিষয়ে গৃহবধু ওই দিন বিকালে স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে থানার এসআই মকলেছুর রহমান লম্পট নুর মোহম্মাদকে আইনের হাত থেকে রক্ষা করতে তার বয়ানে একটি দরখাস্ত লিখে আনতে বলেন ভিকটিমকে।

তাতে ধর্ষনের চেষ্টা বাদ দিয়ে কু-প্রস্তাব দেয় বলে লিখে নেয়া হয়। এতে রাজি না হওয়ায় তাকে খুন জখমের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা আছে। নার্গিস বেগমের স্বামী মালায়শিয়া প্রবাশী বলে জানা যায়।

লেখাপড়া না জানা নার্গিস বেগম পরবর্তিতে এসআই মকলেছুর রহমানের চালাকি ধরতে পেরে অভিযোগ পরিবর্তন করে নতুন করে অভিযোগ দিতে গেলে এসআই মোকলেছুর রহমান তার অভিযোগ না নিয়ে তাকে থানা থেকে বের করে দেয় বলে তিনি জানান।

বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

মানববন্ধন কালে কেদারপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, নুরমোহাম্মাদ একজন মামলা বাজ এবং চরিত্রহীন মানুষ। সে গৃহবধু নার্গিস বেগমকে ধর্ষনের চেষ্টা চালায়। এব্যাপারে বিচার চাইতে এসেছি। এছাড়া ধর্ষনের চেষ্টার ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরবর্তিতে অভিযোগের তদন্ত কর্মকর্তা মোকলেছুর রহমান ওই সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট করে ফেলেছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন