October 29, 2026, 4:23 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসির নগরে বিস্ফোরক ও নাশকতার মামলায় বর্তমান ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেফতার। 

মোঃ সাইফুল ইসলাম

 

 

 

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নাসিরনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জিতু মিয়াকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

 

রোববার (৩ আগস্ট) রাত অনুমান ৯টার দিকে থানার একটি চৌকস দল “ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন শাহ আলম পাঠান নামে এক ব্যক্তি । ওই মামলার ২৮ নং এজাহারভুক্ত আসামী নাসিরনগর উপজেলা

আওয়ামীলীগের(কার্যক্রম নিষিদ্ধ) সিনিয়র সহ সভাপতি ও গুনিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জিতু মিয়া।

 

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজহারুল ইসলাম বলেন, আটক মো. জিতু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পুলিশ গুনিয়াউক ইউনিয়নের চিতনা থেকে তাকে গ্রেফতার করেছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন