নিজস্ব প্রতিবেদক, দৈনিক ৩৬ জুলাই
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী এলাকার ‘রাস্তার মাথা বাজার’ সংলগ্ন ওমর আলী হাজী বাড়িতে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা।
শনিবার সকালে শাহাবুদ্দিন (৪৫), পেশায় একজন অটোরিকশা চালক, তার ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা জানান, তিনি প্রতিদিনের মতোই চার্জে দিয়েছিলেন গাড়িটি। তবে অল্প সময়ের মধ্যেই সাড়া না পেয়ে গিয়ে দেখতে পান, তিনি নিথর পড়ে আছেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাহাবুদ্দিনের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।